UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব সরকার : এমপি বাবু

koushikkln
এপ্রিল ১, ২০২২ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

উষার আলো ডেস্ক : খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব সরকার। শুক্রবার (১ এপ্রিল) বিকালে মানিকগঞ্জের বালিয়াটি জমিদার বাড়িতে ঢাকাস্থ পাইকগাছা ছাত্রকল্যাণ সংস্থার উদ্যোগে বার্ষিক শিক্ষা সফর ও নবীন বরণ-২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাংসদ আক্তারুজ্জামান বাবু বলেন, আজকের নতুন প্রজন্মের মেধাবী প্রতিনিধিরাই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্বে দেবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নতুন প্রজন্মকে নিয়ে ভাবতেন। তেমনি তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব কর্মকাণ্ডের কেন্দ্র বিন্দুতে রয়েছে নতুন প্রজন্ম। জননেত্রী শেখ হাসিনা আগামী প্রজন্মের কী হবে সেটা নিয়ে ভাবেন ও সে অনুযায়ী কাজ করে চলছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পর একটি যুগোপযোগী শিক্ষানীতি করতে চেয়েছিলেন। কিন্তু ঘাতকের বুলেটে তার সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি। কিন্তু তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে একটি যুগোপযোগী ও আন্তর্জাতিক মানের শিক্ষানীতি করেছেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সুন্দর শিক্ষানীতির জন্যে বছরের প্রথম দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। নতুন বই হাতে পেয়ে আনন্দে মেতে ওঠে শিক্ষার্থীরা। তারা বই বিতরণ উৎসব মুখরিত করে রাখে। ঢাকাস্থ পাইকগাছা ছাত্রকল্যাণ সংস্থার সভাপতি রাশেদুজ্জামান রনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিপ্রজিৎ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজ সেবক নিউটন রায়, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ফরাদুজ্জামান তুষার, সংস্থার সাবেক সাধারণ সম্পাদক তৌফিক অরিন, শিবলী নোমানী, ছাত্রলীগ নেতা মোঃ তসলিম হুসাইন তাজ। এসময় ঢাকাস্থ পাইকগাছা ছাত্রকল্যাণ সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন#