UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

মশার উপদ্রব থেকে নগরবাসীকে রক্ষার দাবিতে মশারি মিছিল

koushikkln
এপ্রিল ২, ২০২২ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মশার উপদ্রব থেকে নগরবাসীকে রক্ষার দাবিতে খুলনা নাগরিক সমাজের উদ্যোগে শনিবার (২ এপ্রিল) বেলা ১১টায় নগরীর জাতিসংঘ শিশু পার্কের মূল ফটক (পূর্ব পাশ) থেকে এক মশারি মিছিল বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাত রাস্তা মোড়স্থ শহীদ ডাঃ মিলন চত্বরে শেষ হয়। সেখানে সংরক্ষিত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাড. আ ফ ম মহসীনের সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাড. মোঃ বাবুল হাওলাদারের পরিচালনায় সমাবেশ ও মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তৃতা করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মহানগর সভাপতি শেখ মফিদুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মহানগর সভাপতি মিজানুর রহমান বাবু, জাতীয় পার্টি নেতা শাহ মোঃ লায়েক উল্লাহ, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলান কো-অর্ডিনেটর অ্যাড. মোমিনুল ইসলাম, গণসংহতি আন্দোলন খুলনা জেলা আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল, ওয়ার্কার্স পার্টির নেতা দেলোয়ার উদ্দিন দিলু, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য তোবারক হোসেন তপু, বৃহত্তর খুলনা উন্নয়ন আন্দোলনের চেয়ারম্যান শেখ মোঃ নাসির উদ্দিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর কেন্দ্রীয় নির্বাহী সদস্য এইচ এম আলাউদ্দিন, উন্নয়ন সংগঠক বাহালুল আলম, পাখি দত্ত, যুব ইউনিয়নের মহানগর সভাপতি আফজাল হোসেন রাজু, সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, নতুনতারা আন্তর্জাতিক সাহিত্য সংস্থার প্রতিষ্ঠাতা সাইফুর মিনা, মহানসচিব আবু আসলাম বাবু, যুব ইউনিয়ন নেতা ধীমান বিশ্বাস, সিডিপি’র এস এম এ রহিম, গণসংহতি আন্দোলনের নেতা সেলিম বকুল, ছাত্র ফেডারেশনের মহানগর সভাপতি আল আমিন, অ্যাড. আ ফ ম মুস্তাকুজ্জামান মুক্তা, সমাজকর্মি ওয়াহিদুজ্জামান হান্নান, আরাফাত হোসেন, মোঃ হাবিব হোসেন প্রমুখ।

এ সময় নেতৃবৃন্দ বলেন, মশার উপদ্রব ঠেকাতে ড্রেন পরিস্কার ও যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম, মশার প্রজনন স্থানসমূহ ধ্বংস, মশার প্রজনন মৌসুমের শুরুতে ওষুধ ছিটানো, ভেজালমুক্ত উচ্চমাত্রার ওষুধ ব্যবহার, ওষুধ ক্রয়-মজুদ-ব্যবহারসহ সামগ্রিক প্রক্রিয়ায় স্বচ্ছতা-জবাবদিহিতা ও দুর্নীতি বন্ধ, নিয়মিত ড্রেন পরিস্কার রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ সময়ে নেতৃবৃন্দ এ ব্যাপারে নগরবাসীকেও দায়িত্বশীল ও সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বর্তমানে খুলনা মহানগরীতে মশার উপদ্রব প্রকট আকার ধারণ করেছে। বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ায় মনযোগী হওয়া ও ব্যবসা-বাণিজ্য পরিচালনায় মারাত্মক বিঘœ ঘটছে। বৃদ্ধি পাচ্ছে মশাবাহিত রোগের ঝুঁকি। সর্বোপরি নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এ ব্যাপারে কর্তৃপক্ষের ভূমিকা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল।