ঊষার আলো ডেস্ক : পবিত্র রমজান উপলক্ষে খুলনার উপকূলীয় এলাকা কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থা’র উদ্যোগে অস্বচ্ছল পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু’র সহযোগিতায় শনিবার (২ এপ্রিল) দুপুর ১২টার দিকে দক্ষিণ বেদকাশীর আংটিহারা এলাকায় সংগঠনের কার্যালয়ের সামনে অস্বচ্ছল অর্ধ শতাধিক পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল ছোলা, মুড়ি, চিড়া, চিনি ও খেঁজুর।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ বেদকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছের আলী মোড়ল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমরেশ সরকার, ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম খান, যুবলীগ নেতা কনক সরকার, স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থার সভাপতি ও খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আবু সাঈদ খান, ইউপি সদস্য মোছাঃ রশিদা খাতুন, যুবলীগ নেতা মুকুল বিশ^াস, স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজুল ইসলাম, সংস্থার সাধারণ সম্পাদক সাইফুর রহমান, সহ-সভাপতি আহাদ আলী খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মামুন কবির, সদস্য মফিজুল ইসলাম, আকবর আলী খান, আসাদুল ইসলাম, তাজমুন হোসেন, বিশ^জিৎ বিশ^াস, মোঃ আবু রায়হান খান, শাহ আলমগীর মিলন, শাহিনুর, মোজাহিদ, আবুল কালাম ঢালী, নিরুপম সরকার, রাকিব প্রমুখ।
