UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

কুয়েটে আইইএম বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

koushikkln
এপ্রিল ২, ২০২২ ১০:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট (আইইএম) বিভাগের ২০১৬ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ২০২০ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

আইইএম এসোসিয়েশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানটি শনিবার (০২ এপ্রিল) বিকালে বিশ^বিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন।

ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর মোঃ গোলাম কাদের, পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. ইসমাঈল সাইফুল্যাহ। এসময় অতিথিবৃন্দ নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নেন এবং বিদায়ী প্রকৌশলীদের সম্মাননা স্মারক প্রদান করেন। অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের আইইএম বিভাগের শিক্ষক, কর্মকর্তা,কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।