UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ওয়ার্কার্স পার্টি দিঘলিয়া উপজেলা শাখা কমিটি গঠন

koushikkln
এপ্রিল ৩, ২০২২ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, দিঘলিয়া উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে পার্টি সভ্যদের উপস্থিতিতে এক কর্মিসভা ১ এপ্রিল শুক্রবার সন্ধ্যা ৭টায় দেয়াড়া কলোনীর পার্টির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পার্টি সভ্য মিজানুর রহমান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টির খুলনা জেলা কমিটির সম্পাদকম-লীর সদস্য কমরেড দেলোয়ার উদ্দিন দিলু।

সভায় দেশের রাজনৈতিক বর্তমান পরিস্থিতির উপর আলোপাত করে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর রেখে যাওয়া পাটকলসমূহ বর্তমান সরকার কর্তৃক বন্ধ ঘোষিত হয়। যার ফলে হাজার হাজার শ্রমিকরা সম্পূর্ণ বেকার হয়ে মানবেতর জীবন-যাপন করছে। পাটকলের অবসরকৃত শ্রমিক-কর্মচারি-কর্মকর্তারা তাদের ন্যায্য পাওনা থেকে এখনও বঞ্চিত। তবে আমরা আশান্বিত আসন্ন ঈদের পূর্বেই তাদের পাওনাদি মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত পরিশোধের উদ্যোগ বাস্তবায়ন করবেন। অপরদিকে বর্তমানে ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের কষাঘাতে দেশের সাধারণ জনগণ দিশেহারা। বক্তারা বর্তমান পরিস্থিতি থেকে উত্তোরণে অবিলম্বে গ্রাম-শহরের সকল মানুষের জন্য পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এ সময়ে সভায় উপস্থিত ছিলেন সোহরাব হোসেন গেদু, আইয়ুব বেপারি, হোসেন আলী, লিয়াকত হোসেন, শামীম আহমেদ, মিজান তালুকদার, মুজিবর রহমান, সিরাজ সিকদার, আখতার হোসেন, ইউনুস আলী প্রমুখ। সভায় মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন অসাম্প্রদায়িক শোষণমুক্ত সমাজ বিনির্মাণে ও শ্রেণিসংগ্রামকে বিকশিত করতে পার্টি ঘোষিত ২১ দফার কর্মসূচি বাস্তবায়নের লড়াই-সংগ্রামকে এগিয়ে নিতে কমরেড হোসেন আলীকে সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির দিঘলিয়া উপজেলা শাখা কমিটি গঠন করা হয়।