UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ে সভাপতি ডা. শহীদ উল্লাহ

koushikkln
এপ্রিল ৫, ২০২২ ১০:৪৪ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছার ঐতিহ্যবাহী ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন খুলনা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, বিএমএ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ও মুক্তিযুদ্ধের শহিদ স্মৃতি পাঠাগারের সভাপতি ডাঃ অধ্যাপক শেখ মোহাম্মদ শহীদ উল্লাহ।

মঙ্গলবার (০৫ এপ্রিল) সকালে বিদ্যালয় ভবনে নির্বাচন সংক্রান্ত এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সভায় ডাঃ শেখ শহীদ উল্লাহ বিনা প্রতিদ্বন্দীতায় সভাপতি নির্বাচিত হন। কমিটির অন্যান্যরা হলেন সদস্য সচিব প্রধান শিক্ষক বদিউজ্জামান সরদার, অভিভাবক সদস্য হাবিবুর রহমান, সুপ্রিয় ঘোষ, কামরুল ইসলাম, তৌহিদুজ্জামান রাসেল, রুমা বেগম, দাতা সদস্য গৌতম বিহারী ঘোষ, শিক্ষক প্রতিনিধি কালিপদ সরকার, ফজলুর রহমান ও নাজমুন নাহার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবদীন, সমবায় কর্মকর্তা বেনজির আহমেদ, ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা শেখ আনিছুর রহমান মুক্ত ও আওয়ামী লীগ নেতা নির্মল অধিকারী।