UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

শেখ সোহেলের উদ্যোগে নগরীর নিউ মার্কেট এলাকায়  ইফতার বিতরণ

koushikkln
এপ্রিল ৬, ২০২২ ৯:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ‘ রোজাদার এর জন্য ইফতার’’ শ্লোগান নিয়ে পুরো রমজান মাস জুড়ে খুলনা নগরীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর পরিচালক শেখ সোহেলের ইফতার বিতরণ করার কর্মসুচী চলমান রয়েছে।

যার অংশ হিসেবে  বুধবার (০৬ এপ্রিল) নগরীর নিউ মার্কেট মোড়ে বায়তুল নুর জামে মসজিদ প্রাঙ্গনে পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বতিরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, খুলনা মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক ও নগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ^াষ, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর হাফিজুর রহমান হাফিজ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আনিসুর রহমান, মোঃ সিরাজুল ইসলাম, নগর স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল, নগর যুবলীগ নেতা এস এম হাফিজুর রহমান হাফিজ, রোজি ইসলাম নদী, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবীর পাঠান সাবেক ছাত্রনেতা অভিজিৎ পাল, ওয়ার্ড যুবলীগ নেতা ইলিয়াস হোসেন লাবু, ইব্রাহিম হোসেন তপু, নগর ছাত্রলীগ নেতা  শেখ সাকিব, মোঃ মাহমুদুল ইসলাম সুজন, সোহান হোসেন শাওন, মাহমুদুর রহমান রাজেস, সোনাডাঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি জনি বসু, সাধারণ সম্পাদক রুম্মান আহম্মেদ, বি এল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিশাত ফেরদাউস হোসেন অনি, যুবলীগ নেতা জিহাদুর রহমান জিহাদ, সাগর মজুমদার, একরামুল হক প্রমুখ।

ইফতার বিতরণ এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, শহীদ শেখ আবু নাসের, বেগম রাজিয়অ নাসেরসহ ১৫আগষ্ট নিহত সকলের আত্মার শান্তি কামনায় দোয়া এবং দেশ ও জাতির উন্নয়নে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পড়ান বায়তুন আমান জামে মসজিদের ইমাম। এ সময় ৫শতাধিক পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।