ঊষার আলো ডেস্ক : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স’সহ সিপিবি নেতৃবৃন্দ বুধবার (০৬ এপ্রিল) দুপুরে খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়ায় কুয়েট ছাত্র অন্তু রায়ের বাড়িতে পরিবার পরিজনের সাথে দেখা করেন।
এ সময় সিপিবি খুলনা জেলার সাধারণ সম্পাদক এস এ রশীদ, সহ-সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান, ডুমুরিয়া উপজেলার সভাপতি এ্যাড. চিত্ত রঞ্জন গোলদার, সাধারণ সম্পাদক পূর্ণেন্দু বিশ্বাস, দেলোয়ার হোসেন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স অন্তুর পরিবারের প্রতি সমবেদনা জানান ও পরিবারে পাশে থেকে সহোযোগিতার কথা জানান।
অন্তুর পরিবারসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত হয়ে দুঃখ করে জানান, আর্থিক অনাটনের কারণে অন্তু আত্মহত্যা করেছে। কুয়েট কর্তৃপক্ষ কেন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখল না। রুহিন হোসেন প্রিন্স বলেন, দিন মজুর পরিবারের মেধাবী সন্তান আর্থিক কারল আত্মহত্যা করবে, কুয়েট কর্তৃপক্ষ ছাত্রদের আর্থিক অনাটনের খবর রাখবে না, দায়িত্ব পালন করবে নাÑএটা মেনে নেওয়া যায় না। তিনি কুয়েট কর্তৃপক্ষের কাছে এ বিষয় জবাব দাবি করেন।
তিনি আরও বলেন, দেশে এতো উন্নয়নের গল্প শোনানো হয়, উন্নয়ন প্রকল্প নামে বড় বড় দালান-কোঠা বানানো হয়। অথচ অস্বচ্ছ্বল পরিবারের শিক্ষার্থীদের দায়িত্ব নেয়া হয় না। তরুণ প্রজন্মকে সমাজের প্রতি দায়িত্ববোধ ও মানবিক শিক্ষা দেয়া না। তিনি পুরো শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর দাবি জানান। তিনি অন্তুর পরিবারের স্বচ্ছলতা ও একমাত্র বোন চৈতির পড়াশুনার ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানান।
অপরদিকে ৭ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৪টায় দলীয় কার্যালয়ে ‘দেশ ও বিশ্বের সর্বশেষ পরিস্থিতিÑআমাদের দৃষ্টিভঙ্গী ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখবেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড সরদার রুহিন হোসেন প্রিন্স।
