ঊষার আলো প্রতিবেদক : খুলনায় অস্ত্র আইনের দুটি ভিন্ন ধারায় মো. মামুন নামে এক যুবককে ১৯ বছরের সশ্রম কারাদ- দিয়েছে আদালত। দ-প্রাপ্ত আসামি মামুন পলাতক রয়েছে। সে নগরীর নাজিরঘাট এলাকার ইউসুফ কসাইয়ের ছেলে। রায়ের বিষয়টি নিশ্চিত করেন আদালতের পেশকার মো. আবুল কালাম আজাদ।
বৃহস্পতিবার (০৭ এপ্রিল) খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. শহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ২৬ অক্টোবর খুলনা থানা পুলিশ নগরীর শেরে এ বাংলা রোড এলাকার মোহাম্মাদ মনিরুজ্জামান এলুর জমির কাছ থেকে মামুনকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে একটি দেশি তৈরি এলজি বন্দুক ও দুটি শটগানের গুলি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে খুলনা থানার এসআই দেবাশীষ রায় বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। একই বছরের ৩০ নভেম্বর এসআই অরুণ কুমার দাস মামুনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ১৫ জন সাক্ষী স্বাক্ষ্য প্রদান করেন।
