UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় ভেজাল বিরোধী অভিযানে ৯ হাজার টাকা জরিমানা

koushikkln
এপ্রিল ৭, ২০২২ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে বৃহস্পতিবার (০৭ এপ্রিল) বেলা ১২টায় নগরীতে ভেজাল বিরোধী অভিযান পরিাচলিত হয়।

টিমটি নগরীর সোনাডাঙ্গা থানাধীন শেখপাড়া বাজারে তদারকি করে নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রয় করায় লক্ষি স্টোরকে ৫ হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় শফিক স্টোরকে ১ হাজার টাকা, গোবরচাকা এলাকায় তৃনাথ স্টোরকে নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রয় ও মূল্য বিহীন কসমেটিকস বিক্রয়ের দায়ে ৩ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। অভিযানে সর্বমোট আদায়কৃত জরিমানার পরিমাণ ৯ হাজার টাকা।

এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়। ব্যবসায়িদের ক্রয়/বিক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শণ করতে অনুরোধ জানানো হয় এবং সচেতন করতে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।