UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

লটারিতে চূড়ান্ত হলো ৭৫ লাখ টাকার সড়ক নির্মাণ কাজের ঠিকাদার

koushikkln
এপ্রিল ৭, ২০২২ ১০:৩১ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় ৭৫ লাখ টাকার সড়ক নির্মাণ কাজের ঠিকাদার লটারির মাধ্যমে চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার (০৭ এপ্রিল) বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ লটারির আয়োজন করা হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের “গ্রামীন মাটির রাস্তা সমূহ টেকসই করণের লক্ষে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ নির্মাণ শীর্ষক” প্রকল্পের আওতায় উপজেলার লতা ইউনিয়নের মুনকিয়া ড্রাম ব্রিজ সংলগ্ন ইটের রাস্তার মাথা হতে দক্ষিণ দিকে গৌতম মন্ডলের বাড়ী অভিমূখে দেড় কিলোমিটর রাস্তা এইচবিবি করণের জন্য টেন্ডার আহ্বান করা হয়। এতে ৭২টি ঠিকাদারী প্রতিষ্ঠান দরপত্র গ্রহণ করার মাধ্যমে টেন্ডারে অংশ গ্রহণ করে।

অংশগ্রহণকারী ঠিকাদারদের উপস্থিতিতে বৃহস্পতিবার বিকালে লটারির মাধ্যমে ঠিকাদার নির্বাচন সম্পন্ন করা হয়। লটারিতে পাইকগাছার ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স বর্ণ ট্রেডার্স নির্বাচিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাজিবুল হাসান, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত সরকার, ঠিকাদারী কল্যাণ সমিতির সভাপতি আব্দুস সামাদ, এসএম আমিনুর রহমান লিটু, আলহাজ¦ শেখ ফজলুর রহমান ও মফিজুল ইসলাম।