ঊষার আলো প্রতিবেদক : খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে মহানগরীর অন্তর্গত সকল থানা, ওয়ার্ড ও ইউনিট শাখার নেতৃবৃন্দকে মহানগরী শাখার অনুমতি ছাড়া কোন ধরনের ইফতার মাহফিল আয়োজন করা থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন। বৃহস্পতিবার (৭ এপ্রিল) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ এ আহবান জানান। দলীয় শৃঙ্খলা রক্ষার্থে এ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে বলে বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেছেন।
বিবৃতিদাতারা হলেন, আহ্বায়ক এস এম শফিকুল আলম মনা, সদস্য সচিব মো. শফিকুল আলম তুহিন, যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম জহির, যুগ্ম আহ্বায়ক কাজী মো. রাশেদ, যুগ্ম আহ্বায়ক স ম আ রহমান, যুগ্ম আহ্বায়ক সৈয়দা রেহেনা ইসা, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল হাসান রুবা, যুগ্ম আহ্বায়ক কাজী মাহমুদ আলী, যুগ্ম আহ্বায়ক আজিজুল হাসান দুলু, যুগ্ম আহ্বায়ক শের আলম সান্টু, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম জিয়া, যুগ্ম আহ্বায়ক বদরুল আনাম খান, যুগ্ম আহ্বায়ক মাহাবুব হাসান পিয়ারু, যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, যুগ্ম আহ্বায়ক একরামুল হক হেলাল, যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ বাবু, যুগ্ম আহ্বায়ক শেখ সাদী, যুগ্ম আহ্বায়ক হাসানুর রশিদ চৌধুরী মিরাজ।
