UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনা মহানগর বিএনপির সাবেক নেতৃবৃন্দের ইফতার ও দোয়া ১৩ এপ্রিল

koushikkln
এপ্রিল ৮, ২০২২ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠণের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আগামী ১৩ এপ্রিল ১১ রমজান নগরীর শিববাড়ি মোড়স্থ হোটেল টাইগার গার্ডেন-এ অনুষ্ঠিত হবে। শুক্রবার (৮এপ্রিল) বিকেল ৪টায় ফুলবাড়ি গেটস্থ খানজাহান আলী থানা বিএনপির সাবেক সভাপতি মীর কায়সেদ আলীর বাসভববনে দৌলতপুর থানা বিএনপির সাবেক সভাপতি শেখ মোশারেফ হোসেনের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল সুচারু ভাবে সম্পন্ন করার লক্ষে এক প্রস্তুতি সভা অনুুষ্ঠিত হয়েছে।

সভায় ইফতার ও দোয়া মাহফিল সুচারু ভাবে সম্পন্ন করার লক্ষে ৫টি উপ-কমিটি গঠণ করা হয়েছে। উপ-কমিটি আহবায়ক মীর কায়সেদ আলী এবং সদস্য সচিব মো. মাহাবুব কায়সার। সভায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো ও ভাষা সৈনিক নুরুল ইসলাম দাদু ভাইয়ের রুহের মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

সভায় দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতিতে চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। উন্নয়নের বুলি শুনিয়ে সরকার মানুষকে দ্রব্যমূল্যের জাঁতাকলে পিষ্ট করে চলেছে। এভাবে কোনো দেশ চলতে পারে না উল্লেখ করে পবিত্র মাহে রমজানে রোজাদারদের দু:খ কষ্ট লাঘবে সরকারকে এগিয়ে আসার আহবান জানান। সভায় বর্তমান সরকারের ক্ষমতায় টিকে থাকার ষড়যন্ত্র মোকাবেলায় বিএনপির সকল নেতা-কর্মিদের ঐক্যবন্ধ ভাবে কাজ করার আহবান জানানো হয়। এছাড়া ঢাকার বিএনপির নেতা ইঞ্জিনিয়র ইশরাক হোসেনকে গ্রেপ্তারে তীব্র নিন্দা ও তার মিথ্যা মামলা প্রত্যহারসহ নি:শর্ত মুক্তির দাবি জানানো হয় ।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. মোশারেফ হোসেন, এ্যাড. ফজলে হালিম লিটন, শেখ ইকবাল হোসেন, মাহাবুব কায়সার, আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, মেহেদী হাসান দিপু, নিজাম উর রহমান লালু, কাজী শফিকুল ইসলাম শফি, তরিকুল্লাহ খানসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠণের সকল নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন।