ঊষার আলো প্রতিবেদক : বর্তমান সকারের ডিজিটাল ছোয়া শহর হতে গ্রামন্তরে প্রান্তিক মানুষের মাঝে বাস্তবায়নের লক্ষে খুলনার পাইকগাছায় গড়ে তোলা হয়েছে তথ্যবাড়ি নামের তথ্য প্রযুক্তির ব্যবহার দক্ষতা উন্নয়নের একটি প্রশিক্ষণ কেন্দ্র।
প্রতিষ্ঠানটির কর্নধার, জাতীয় জয়ীতা, পাট শিল্পে বহুমুখী আবদানে ভূষিত, নারী উদ্যোক্তা, গ্রীণ নারী কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক দৌলতপুর কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ছাকেরা বানুর অক্লান্তিক প্রচেষ্টায় সফলতা পেয়েছে প্রতিষ্ঠানটি। তারই অক্লান্তিক পরিশ্রমের ফসল হিসাবে তরুণ জনগোষ্ঠির তথ্য প্রযুক্তির ব্যবহার দক্ষতা উন্নয়নের লক্ষে বর্তমান সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আইসিটি ডিভিশন-এর সহয়তায় গ্রীণ নারী কল্যাণ ফাউন্ডেশনের বাস্তবায়নে পাইকগাছা অফিসার্স ক্লাবে সংগঠনের নির্বাহী পরিচালকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তথ্যবাড়ি’র উদ্বোধন করেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।
এ সময় উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলার ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, সমাজসেবক ও শিক্ষানুরাগী সুরাইয়া সুলতানা ডলি, উপজেলা মহিলা বিষায়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, তথ্য সেবা কর্মকর্তা তন্বী দাশ, অ্যাড. শেখ তৈয়ব হোসেন নূর, তথ্যবাড়ি প্রশিক্ষণ সেন্টারের প্রথম পর্বের শিক্ষার্থীবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
