UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

মহানগর বিএনপির সাবেক নেতৃবৃন্দের ইফতার মাহফিল সফলে প্রস্তুতি সভা

koushikkln
এপ্রিল ১১, ২০২২ ১০:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সোমবার (১৩ এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) খুলনা মহানগরের সাবেক নেতৃবৃন্দের নগরীর টাইগার গার্ডেনে অনুষ্ঠিত ইফতার মাহফিল সফলের লক্ষ্যে খালিশপুর থানা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১এপ্রিল) বিকেল ৩টায় খালিশপুর নিউজপ্রিন্ট গেঁটস্থ দলীয় কার্যালয়ে এ্যাডভোকেট ফজলে হালিম লিটনের সভাপতিত্বে এ সভা অনষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন নিজাম উর রহমান লালু, সামসুর রহমান, কাজী সফিকুল ইসলাম সফি, এইচ এম আবু ছালেক, মো. আশরাফ হোসেন, ইমতিয়াজ আলম বাবু, মনিরুজ্জামান মনি, কাজী ফজলুল কবির টিটু, শাহানাজ পারভিন, কাজী ইকরাম মিন্টু, এস এম জসিম উদ্দিন, নুরে আব্দুল্লাহ, বারেক হাওলাদার, শহিদুল ইসলাম, ইসমাইল হোসেন, সেলিম কাজী, আবুল কালাম, মহিউদ্দিন বাবু, মুজিবর রহমান বাবুল, জাফর হাওলাদার, আবু হোসেন আবু, আব্দুল মালেক, মুনছুর আহাম্মেদ বাবলু, মো. তছির উদ্দিন, শহিদুল ইসলাম বাবু, গোলাম রাব্বী, মো. রফিকুল ইসলাম সুমন, হৃদয় হোসেন, ফজলুর রহমান, মো. মনির হোসেন, কালাম হোসেন, আবুল কালাম, আছাদুজ্জামান আছাদ, শাহিন শিকদার, গোলাম মোস্তফা ভুট্রো, নুর ইসলাম, সেকান্দার পাটোয়ারি, নিজাম, সেলিম, জামাল কাজী, বেলাল হোসেন, শাহিন পারভেজ বাবু, আলামিন প্রমুখ।

সভায় ইফতার মাহফিলের সফল বাস্তবায়নের লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার সিদ্ধান্ত হয়। এছাড়া খুলনা মহানগর তাতীঁদলের সদস্য সচিব ম শ আলম অসুস্থ হয়ে হাসপাতালের আইসিইউতে ভর্তি থাকায় ও ১৩নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম দূর্ঘটনায় মারাত্মক আহত হওয়ায় সভা থেকে দু’জনের রোগমুক্তি কামনা করা হয়।