UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খালিশপুরে পানির সংকট নিরসনে টিউবওয়েল মেরামত করলেন সাবেক ছাত্রনেতা কাজল

koushikkln
এপ্রিল ১১, ২০২২ ১০:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : পবিত্র রমজান মাসে এলাকার মানুষের পানির হাহাকার চলছে। এই হাহাকার লাঘবের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন ১১নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী ও সাবেক ছাত্রলীগ নেতা আবুল কালাম আজাদ কাজল। তারই ধারাবাহিকতায় তিনি টিউবওয়েল মিস্ত্রীর সাথে নিজেই কল মেরামতের কাজ করা শুরু করেছেন।

সোমবার (১১ এপ্রিল) তিনি খালিশপুর ১১নং ওয়ার্ডের টিএন্ডটি ভরাট পুকুর এলাকায় অকেজো টিউবওয়েলটি নিজেই মেরামত শুরু করেন। এ কলটি দীর্ঘ দিন ধরে অকেজো অবস্থা পড়েছিল। এতে করে এলাকাবাসী সুপেয় পানির সংকটে ভূগছিল। এ টিউবওয়েল সংস্কারের মধ্য দিয়ে ওই এলাকাবাসীর বিশুদ্ধ পানির সংকট কেটেছে। এ সময় তার সাথে এলাকার ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কাজল আসন্ন সিটি কর্পোরেশনের নির্বাচনে ১১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা অনেক আগে থেকেই শুরু করেছেন। একই সাথে মানবিক মানুষ হিসেবে নিজেকে এলাকাবাসীর সামনে উপাস্থাপন করেছেন। ইতোমধ্যে তিনি দরিদ্র মানুষেল মাঝে খাদ্য সহায়তা, পরিস্কার পরিচ্ছন্ন অভিযান, খেলা ধুলার সামগ্রী বিতরণ, মাদক প্রতিরোধে গণ সচেতনতামূলক কার্যক্রমসহ নানা ধরণের সামাজিক কর্মকান্ড অব্যাহত রেখেছেন।