ঊষার আলো ডেস্ক : ‘‘রোজাদার এর জন্য ইফতার’’ শ্লোগান নিয়ে পুরো রমজান মাস জুড়ে খুলনা নগরীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর পরিচালক শেখ সোহেলের ইফতার বিতরণ করার কর্মসূচি চলমান রয়েছে।
যার অংশ হিসেবে বুধবার ( ১৩ এপ্রিল) নগরীর ২৫নং ওয়ার্ডে পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বতিরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগ নেতা ও খুলনা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আলী আকবর টিপু, খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, নগর স্বেচ্ছাসেদোয়াবক লীগ ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, নগর যুবলীগ নেতা এস এম হাফিজুর রহমান হাফিজ প্রমুখ।
ইফতার বিতরণ এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, শহীদ শেখ আবু নাসের, বেগম রাজিয়অ নাসেরসহ ১৫আগষ্ট নিহত সকলের আত্মার শান্তি কামনায় দোয়া এবং দেশ ও জাতির উন্নয়নে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় ৫শতাধিক পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
