UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাট স্টেডিয়ামে আওয়ামী লীগের ইফতার মাহফিল

koushikkln
এপ্রিল ১৯, ২০২২ ১১:১৩ অপরাহ্ণ
Link Copied!

আরিফুর রহমান, বাগেরহাট: বাগেরহাট জেলা আওয়ামী লীগের আয়োজনে শেখ হেলাল উদ্দিন স্টেডিয়াম মাঠে মঙ্গলবার এক বিরাট ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান করা হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের সংস্দ সদস্য শেখ সারহান নাসের তন্ময়। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল। ইফতার পুর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু।

আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে শেখ তন্ময় এমপি বলেন আমরা অল্প কয়েকদিনে জন্য দুনিয়ায় এসেছি। তাই হিংসা হানাহানি ভুলে দেশ ও জাতির কল্যানে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। পবিত্র মাহে রমজানের এই ইফতার মাহফিলে আমাদের সকলের এই কামনা করা উচিত। সকলে সকলের জন্য দোয়া করবেন। পরকালে আমরা যেন ভাল থাকতে পারি।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভুইয়া হেমায়েত হোসেনের পরিচালনা ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রিয় কমিটির সাবেক সফল সভাপতি জেলা আওয়ামী লীগ সদস্য এইচ এম বদিউজ্জমান সোহাগ, মোড়েলগঞ্জ পৌরসভার মেয়র অ্যাডভোকেট মনিরুল ইসলাম তালুকদার, বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবীবুর রহমান, আওয়ামী লীগ নেতা শেখ আক্তারুজ্জামান বাচ্চু, মনোয়ার হোসেন টগর, জেলা যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন বাগেরহাট আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম সেখ।