UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

নিউ মার্কেট সংঘর্ষের প্রকৃত ঘটনা তদন্ত করবে বিএনপি

koushikkln
এপ্রিল ২৩, ২০২২ ১১:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : নিউ মার্কেটে ঢাকা কলেজ শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের প্রকৃত ঘটনা তদন্ত করে রিপোর্ট প্রকাশ করবে বিএনপি। তারা এ ঘটনাকে সরকারের ব্যর্থতাকেই দায়ী করছে।
শনিবার (২৩ এপ্রিল) দুপুরে রাজধানীর গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মন্তব্য করেন।

বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি প্রসঙ্গে তিনি বলেন, ‘বিচার বিভাগীয় তদন্ত কমিটির কথা আমরা বলি না। কারণ বিচার বিভাগকে দলীয়করণ করা হয়েছে।

মির্জা ফখরুল বলেন, নিউ মার্কেটের সংঘর্ষের ঘটনা প্রমাণ করেছে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি কতটা নাজুক। পুলিশের উপস্থিতির মধ্যেই ভয়াবহ হামলা-পাল্টাহামলা, মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হেলমেট পরিহিত সন্ত্রাসীরা পিটিয়ে মানুষ মারছে অথচ পুলিশের নিষ্ক্রিয়তা জনগণের মধ্যে সন্দেহের সৃষ্টি করেছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, স্থায়ী কমিটির বৈঠকে নিউ মার্কেটের ঘটনায় নাহিদ ও মুরসালিনের নিহত হওয়ায় শোক প্রকাশ করা হয় এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদেরে প্রতি সমবেদনা জানানো হয়। একই সঙ্গে ওই ঘটনায় আহত সাংবাদিকসহ অন্য ব্যক্তিদের আশু সুস্থতা কামনা করা হয়েছে।