UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

মোড়েলগঞ্জে সুন্দরবনের বনজবৃক্ষ জব্দ : একজনকে সাজা

koushikkln
এপ্রিল ২৯, ২০২২ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

আরিফুর রহমান, বাগেরহাট : সুন্দরবন থেকে অবৈধভাবে কেটে এনে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পৌরসভাধীন ঢালাই ব্রিজ খালের পাড়ে রেখে বিক্রিকালে এক কাঠচোরাকারবারিকে হাতে-নাতে আটক করা হয়েছে। গোপন খবরের ভিত্তিতে পুর্ব-সুন্দরবনের শরনখোলা রেঞ্জ অফিসের বনরক্ষীরা বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সুন্দরবনের গেওয়া, বাইন গরান ও কেওড়াসহ প্রায় ৩ লাখ টাকার বনজকাঠ ও কাঠ বহনকারি নৌকাটি জব্দ করে।

এ সময় সুন্দরবনের কাঠ-চোরাকারবারি উপজেলার বারইখালি এলাকার তোতা শেখের ছেলে অসীম শেখ (৪০) কে আটক করা হয়। শরনখোলা রেঞ্জের সহকারি বন সংরক্ষক মোহাম্মাদ শহীদুল্লাহ জানান, গোলপাতার ব্যবসার অন্তরালে চোরা কারবারীরা সুন্দরবনের গেওয়,গরান,বাইন ও কেওড়াসহ বিভিন্ন ধরনের মুল্যবান কাঠ কেটে এনে লোকালয়ে বিক্রি করে আসছে। এমন খবর পেয়ে আমরা এ অভিযান পরিচালনা করি। পরে মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালত বসিয়ে কাঠ চোরাকারবারি অসীম শেখ কে নগদ ৫০ হাজার টাকা অর্থদন্ড ও এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। আর নৌকাসহ জব্দকৃত মালামাল বন বিভাগের হেফাজতে দেয়া হয়।