UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনার কয়রা উপজেলায় তরমুজ চাষে কৃষকের দারুন সাফল্য

ঊষার আলো
এপ্রিল ২৫, ২০২১ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : গোপালগঞ্জ জেলার বিএআরআই’র কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন ও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পরিবেশ-প্রতিবেশ উপযোগী গবেষণা কার্যক্রম জোরদারকরণের মাধ্যমে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় খুলনার কয়রা উপজেলার চন্ডীপুর গ্রামের ৫০ বিঘা জমিতে পাকিজা জাতের তরমুজের পাইলট প্রোডাকশন প্রোগ্রামের মাধ্যমে চাষে দরুন সফলতা পেয়েছে কৃষক-কৃষানীরা। ২৩ এপ্রিল দুপুরে তরমুজ ক্ষেত পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সরেজমিন গবেষণা কেন্দ্র দৌলতপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ হারুন-অর-রশিদ, এসও মুস্তাফা কামাল শাহাদৎ, এসও মাশফিকুর রহমানসহ সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ জাহিদ হাসানসহ উপজেলা কৃষক-কৃষানীরা।
উপ-প্রকল্প পরিচালক ড. মোঃ হারুন-অর-রশিদ বলেন, গত বছর তরমুজে ভাল ফলন হওয়ার দরুন এ বছর অধিক লাভের আশায় প্রায় ১০ হাজার বিঘা জমিতে তরমুজ চাষ হয়। তবে এ বছর ৭/৮ মাস বৃষ্টি না হওয়ার দরুন ফলন কিছু কম হলেও দাম বেশি হওয়ার কৃষকেরা বেশ লাভবান। পানির অভাবে স্থানীয় কৃষকেরা পুকুর হতে কলসী ভরে সেচ দেয়। তবে এ অঞ্চলে খাল খননের মাধ্যমে পানির ব্যবস্থা করা গেলে কৃষকেরা আরো বেশি তরমুজ চাষে আগ্রহী হবে বলে জানান এ কর্মকর্তা।

(ঊষার আলো-এমএনএস)