UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মুন্সী জালাল উদ্দিনের স্মরণে দোয়া মাহফিল

মোহম্মাদ সিয়াম
জানুয়ারি ১৫, ২০২৬ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

১৮তম বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের সদস্য ও তথ্য অধিদফতরের অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মুন্সী জালাল উদ্দিনের মৃত্যুতে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে আঞ্চলিক তথ্য অফিস পিআইডি খুলনার আয়োজনে অফিসের সংবাদকক্ষে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

স্মৃতিচারণ সভায় খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর বলেন, দীর্ঘ কর্মজীবনে মুন্সী জালাল উদ্দিন নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তথ্য সার্ভিসের উন্নয়নে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। আইনসহ প্রশাসনিক বিভিন্ন বিষয়ে তিনি ছিলেন একজন সুদক্ষ ও পরিপক্ব কর্মকর্তা।

এ সময় আরও স্মৃতিচারণ করেন সিনিয়র তথ্য অফিসার মো. মেহেদী হাসান, তথ্য অফিসার শারমিন আক্তার রুমা, সহকারী তথ্য অফিসার মো. রমজান আলী, ফাতেমা তুজ জোহরাসহ আঞ্চলিক তথ্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। বক্তারা মরহুমের পেশাগত জীবন, মানবিক গুণাবলি ও সহকর্মীদের প্রতি তার আন্তরিকতার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

স্মৃতিচারণ শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি ২০২৬ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুন্সী জালাল উদ্দিন ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।