UsharAlo logo
, |

উপকূলীয় কৃষকদের জন্য খুবি-ব্র্যাকের সমঝোতা স্মারক স্বাক্ষর

ঊষার আলো ডেক্স
মে ৫, ২০২৬ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

উপকূলীয় অঞ্চলে জলবায়ু-সহনশীল প্রযুক্তি উন্নয়নে খুলনা বিশ্ববিদ্যালয় ও ব্র্যাকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে খুবির ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী এবং ব্র্যাকের সিনিয়র ডিরেক্টর হোসাইন ইশরাত আদিব এ চুক্তিতে স্বাক্ষর করেন।

এমওইউ অনুযায়ী, উপকূলীয় এলাকায় পানি ও মৎস্যচাষে জলবায়ু সহনশীল প্রযুক্তি উদ্ভাবন ও প্রয়োগে যৌথ গবেষণা পরিচালিত হবে। লবণাক্ততা, আর্সেনিকসহ বিভিন্ন উপাদান বিশ্লেষণ করে স্থানীয় জনগোষ্ঠীর জন্য উপযোগী সমাধান তৈরি করা হবে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ উপকূলীয় অঞ্চলের টেকসই উন্নয়ন ও কৃষকদের জীবিকায় ইতিবাচক প্রভাব ফেলবে।

ঊআ-রহ