UsharAlo logo
, |

কুয়েটে ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, পুলিশ ফাঁড়ির স্থান পরিদর্শন

ঊষার আলো ডেক্স
মে ৪, ২০২৬ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

খুলনা: খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ভাইস-চ্যান্সেলরের দাপ্তরিক কক্ষে এ সাক্ষাৎ শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা কুয়েট ক্যাম্পাসে প্রস্তাবিত স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। এ সময় কেএমপি কমিশনার পুলিশ ফাঁড়ির স্থান দ্রুত চূড়ান্ত করে কার্যক্রম শুরু করার আশ্বাস প্রদান করেন।

সাক্ষাৎকালে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (এফ অ্যান্ড বি) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত এম এম শাকিলুজ্জামান, উপ-পুলিশ কমিশনার (উত্তর বিভাগ) সুদর্শন কুমার রায়সহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কুয়েটের পক্ষ থেকে প্রফেসর ড. মোঃ রোকনুজ্জামান, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), প্রফেসর ড. মোঃ হাসান আলী, পরিচালক (ছাত্র কল্যাণ), প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ, নিরাপত্তা কমিটির সভাপতি, ইঞ্জিনিয়ার জি.এম. মাহফুজুর রহমান, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত), এবং ইঞ্জিনিয়ার ড. মোঃ জুলফিকার হোসেন, পরিচালক (অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প) উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে কুয়েট ভাইস-চ্যান্সেলরের আমন্ত্রণে উপস্থিত সবাই ভাইস-চ্যান্সেলরের বাংলো পরিদর্শন করেন।

উল্লেখ্য, এর আগে কুয়েট ক্যাম্পাস ও পার্শ্ববর্তী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকিরের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ক্যাম্পাসে একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের বিষয়ে আলোচনা হয় এবং দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রদান করা হয়।

ঊআ-রহ