UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় অ্যাটাক এর ইফতার মাহফিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

ঊষার আলো
মে ৮, ২০২১ ৯:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : পবিত্র মাহে রমজান উপলক্ষে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব খুলনা (আটাক) এর উদ্যোগে শনিবার (৮ মে) স্বাস্থ্যবিধি মেনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ইফতার মাহফিল ও মাসিক সভার আয়োজন করা হয়। এছাড়া বিকেলে নগরীর শিববাড়ি মোড় এলাকায় দেড় শতাধিক দুঃস্থ-অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অ্যাটাক এর উপদেষ্টা এস এস ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের এজাজ আহমেদ চৌধুরী সুমন, সভাপতি জাওয়াদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মামুন রেজা, সাধারণ সম্পাদক প্রাইম এভিয়েশনের এস এম ওয়াসিম মেহবুব, সিনিয়র সহ-সভাপতি দেশ-বিদেশ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তোফাজ্জেল হোসেন বাবুল, সহ-সভাপতি ফ্লাই ওয়েল এর মাহফুজা আকতার জারা, ফ্লাইট সলুউশনের লায়লা জহুরা, ক্লাউডি ট্রাভেলসের শেখ মামুন হোসেন, এয়ার টিকিট পয়েন্টের নাজমুন নাহার রুনু ও অ্যারোপ্লেন ট্যুরসের ইফতেখার হোসেন, যুগ্ম সম্পাদক প্লেন স্টেশনের প্রলয় লাহিড়ি, কোষাধ্যক্ষ প্লেন ম্যাসেজ-এর শাকুর মাহমুদ শোভন, সাংগঠনিক সম্পাদক এএইচ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের মেরাজ হোসেন, আটাক’র সদস্য এভিয়েশন ম্যানেজার-এর খাদিজা পারভিন।

(ঊষার আলো-এমএনএস)