UsharAlo logo
, |

খুলনা জাগ্রত তরুণ সংঘের পরিচিতি সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ঊষার আলো ডেক্স
জুলাই ১৯, ২০২৬ ১০:৪৯ অপরাহ্ণ
Link Copied!

সামাজিক ও মানবিক সংগঠন খুলনা জাগ্রত তরুণ সংঘের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের পরিচিতি সভা এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. রায়হান তামিম, প্রধান সমন্বয়কারী তানভীর রায়হান এবং উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম শিমুল, শিশির রঞ্জন মল্লিক, নুর হাসান জনি, হেলাল আহমেদ সুমন, মাহমুদ হাসান, মো. সোহান ও হোসেন মোহাম্মদ বাচ্চু।

এছাড়া সংগঠনের সভাপতি রিয়াজ হোসাইন, সাধারণ সম্পাদক ইমরান শেখসহ সদস্য মো. সাগর হাওলাদার, মাহমুদুল হাসান, ইমন, মো. জাহিদ, মো. আল-আমিন, শুভ ইসলাম ও ইরান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় উপদেষ্টা পরিষদের সদস্যরা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল, সুশৃঙ্খল ও জনকল্যাণমুখী করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

পরে নগরীর বি.কে. স্কুল মাঠ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে সংগঠনের নেতৃবৃন্দ, উপদেষ্টা পরিষদের সদস্য এবং স্বেচ্ছাসেবীরা একযোগে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

অনুষ্ঠানের সমাপনীতে সংগঠনের পক্ষ থেকে সমাজকল্যাণ, মানবসেবা এবং পরিবেশ সংরক্ষণে ভবিষ্যতেও ধারাবাহিকভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করা হয়।