UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ব্যবসায়ীকে বিয়ে করছেন অভিনেত্রী তৃষা কৃষ্ণান  

ঊষার আলো
মে ৬, ২০২১ ৪:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বিয়ে বলে কথা তারকাদের। কেউ নিজেদের সম্পর্ককে লুকিয়ে রাখেন, কেউবা প্রকাশ্যে প্রেমের জানান দেন। ‘বাহুবলি’ খ্যাত অভিনেতা রানা দাগ্গুবতির সাথে প্রেমের সম্পর্কে ছিলেন ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান। কিন্তু তাদের সেই প্রেম পূর্ণতা পায়নি। তাই একজন ব্যবসায়ীকে বিয়ে করছেন এ অভিনেত্রী। জানা গেছে, আগে নানা গুঞ্জন উঠলেও বিয়ের বিষয়টি গুরুত্বের সাথে ভাবছেন ৩৮ বছর বয়সী তৃষা। বিয়ের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা মাত্র। কিন্তু তার হবু বরের নাম এখনো জানা যায়নি। এদিকে, নায়িকার সাবেক প্রেমিক রানা দাগ্গুবতি গত বছরের ৮ আগস্ট মিহীকা বাজাজের সাথে সাত পাঁকে বাঁধা পড়েন। তখন গুঞ্জন শোনা যায় অভিনেতা সিম্বুর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তৃষা। তাদের বিয়ের আসরের কিছু ছবি অন্তর্জালে ভাইরাল হয়। বিষয়টি মিথ্যা-বানোয়াট বলে দাবি করেন তৃষা।

(ঊষার আলো-আরএম)