ঊষার আলো প্রতিবেদক : বর্তমান করোনা ভাইরাসের প্রভাবে উপকূল-চরঞ্চলের কর্মহীন ও দুঃস্থ মানুষের জীবিকা বন্ধ হয়ে যাওয়ায় তাদের সাহায্যে এগিয়ে এসেছে কোস্ট গার্ড ও বিদ্যানন্দ ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় সোমবার (২৬ এপ্রিল) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় কোস্ট গার্ড কম্পোজিট স্টেশান পদ্মা কর্তৃক উপকূলীয় দক্ষিণ মেদিনী মন্ডল ৮ নং ওয়ার্ড এবং কান্দিপাড়া ওয়ার্ড নং-৩ এলাকার প্রায় ৫২ জন গরীর ও দুঃস্থ পরিবার এবং কোস্ট গার্ড বেইস মংলা কর্তৃক খুলনা জেলার দাকোপ থানাধীন বানিয়াশান্তা (রেখামারি) এলাকার ১০০ জন (সর্বমোট ১৫২) গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রান (চাল, আটা, লবন, ছোলা বুট ও বুটের ডাল) বিতরণ করা হয়। এছাড়াও উপকূলীয় অন্যান্য অঞ্চলগুলোতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক গরীর ও দুঃস্থ পরিবারের মাঝেত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড এর এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি উপকূলীয় অঞ্চলের কর্মহীন ও দুঃস্থদের মাঝে সহযোগীতার এই ধারাবহীকতা নিয়মিত অব্যাহতআছে এবং ভবিষ্যতেও থাকবে।
(ঊষার আলো-আরএম)
