UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

লোকজ সাংস্কৃতিক পরিষদ (লোসাপ)-এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ

ঊষার আলো
মে ৯, ২০২১ ৯:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : লোকজ সাংস্কৃতিক পরিষদ (লোসাপ)-এর উদ্যোগে রবিবার (৯ মে) খুলনা ৬নং ঘাট (মামার মাজার সংলগ্ন) এলাকায় সন্ধ্যা ৭টায় কর্মহীন শিল্পীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আছলাম শেখ। সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মেহরাবুল ইসলাম চপলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ ফারহান হাসিন, তীর্থ অধিকারী, আলম আরা মুন্নী, নন্দিনী রুমা, ওয়ালিদ হাসান, সরদার নজরুল ইসলাম, সেলিম হোসেন ঝণ্টু, শেখ শামীম হোসেন, আবু আহাদ পলাশ, হারুন গাজী, স্পর্শ বৈরাগী, খালিদ হোসেন রাসেল, খালিদ হাসান প্রমুখ।

(ঊষার আলো-এমএনএস)