UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

শেখপাড়ায় বালুবাহী ট্রাকের ধাক্কায় একজনের মৃত্যু

ঊষার আলো
মে ৮, ২০২১ ৪:৫২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : নগরীর শেখপাড়া বাগান বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার(৮ মে) সকাল ৮টায় এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত ব্যাক্তি হলেন, এনজিও আশা ফুলবাড়িগেট শাখার ম্যানেজার হাফিজুল ইসলাম (৪৮)। তার বাড়ির ঠিকানা পাইকগাছা উপজেলার আবু বক্কর সিদ্দিকের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে কর্মস্থলের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হন হাফিজুল। সকাল ৮ টায় তিনি শেখপাড়া বাগান বাড়ি জামে মসজিদের কাছে পৌঁছালে একটি বালুবাহী ট্রাক ধাক্কা দেয়। ওই সময় তার মাথা থেতলে যেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর তার লাশটি উদ্ধার করে খুমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দূর্ঘটনার সময় চালক ট্রাকটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

(ঊষার আলো-আরএম)