UsharAlo logo
, |

৬ নং কয়রায় পথসভায় মাওলানা আবুল কালাম আজাদ

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ১১, ২০২৫ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

খুলনা-৬ (কয়রা–পাইকগাছা) আসনের এমপি প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেন, “উপকূলীয় মানুষের জীবন-জীবিকা রক্ষায় টেকসই বাঁধ নির্মাণ, আধুনিক কৃষি ও মৎস্য ব্যবস্থাপনা, শিক্ষার প্রসার এবং সুশাসন প্রতিষ্ঠাই আমার অঙ্গীকার।”

বুধবার নিজ গ্রাম গুড়িয়াবাড়ী জুনিয়র মোড়ে আয়োজিত পথসভায় তিনি কয়রার সামগ্রিক উন্নয়নে বিস্তারিত রূপরেখা তুলে ধরেন। বলেন, জনগণের দোয়া ও সমর্থন পেলে কয়রা–পাইকগাছাকে একটি উন্নত, নিরাপদ ও টেকসই অঞ্চলে রূপান্তরিত করা সম্ভব।

পথসভায় উপস্থিত ছিলেন কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমীর রফিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোল্লা শাহাবুদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের দক্ষিণ থানার সাথী শাখার সভাপতি আসমাতুল্লাহ আল গালিব, উত্তর থানার সভাপতি মো. মাজহারুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মাওলানা আবুল কালাম আজাদ বলেন, “গত ৫৪ বছরে মানুষ বহু প্রতীক ও প্রতিশ্রুতি দেখেছে, এবার সময় এসেছে দাঁড়িপাল্লার বাংলাদেশ গড়ার। আমরা ক্ষুধা–দারিদ্র্যমুক্ত, বৈষম্যহীন, দুর্নীতি–চাঁদাবাজিমুক্ত এবং সন্ত্রাস–দখলবাজিমুক্ত একটি কল্যাণরাষ্ট্র গড়তে চাই।”
তিনি আরও বলেন, “উন্নয়ন চাই, তবে তা ন্যায়বিচার ও সুশাসনের সঙ্গে সমন্বিত হতে হবে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জনগণের অধিকার প্রতিষ্ঠায় জামায়াত আপসহীন ভূমিকা পালন করবে।”

উপকূলীয় অঞ্চলের সুরক্ষা, বাঁধের আধুনিকায়ন, কৃষি-মৎস্যের টেকসই ব্যবস্থাপনা, শিক্ষা উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করাই হবে তাদের প্রধান অগ্রাধিকার বলে তিনি জানান।

সভায় বক্তারা কয়রার সার্বিক উন্নয়ন এবং ইসলাম, ইনসাফ ও আমানতের ভিত্তিতে একটি আদর্শিক স্থানীয় সরকার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।

ঊআ-মোহন চৌধুরী