ঊষার আলো ডেস্ক : খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদস্য রানু গার্মেন্টস এর স্বত্বাধিকারী মোঃ আবু ছায়ীদ (৬০) শনিবার (৮ মে) ভোর ৬টায় স্থানীয় গাজী মেডিকেল কলেজ এন্ড হসপিটাল লিঃ এ লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি অত্যন্ত সদালাপী, মিষ্টভাষী ও দানশীল ছিলেন। তাঁর এ মৃত্যুতে খুলনার ব্যবসায়ী সম্প্রদায়ের পক্ষ থেকে খুলনা চেম্বারের সভাপতি কাজি আমিনুল হক, উর্দ্ধতন সহ-সভাপতি শেখ আসাদুর রহমান, সহ-সভাপতি সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু, সহ-সভাপতি মোঃ মোস্তফা জেসান ভূট্টো, পরিচালকবৃন্দ গোপী কিষাণ মুন্ধড়া, এম এ মতিন পান্না, জেড এ মাহমুদ ডন, এস এম ওবায়দুল্লাহ, মোঃ মফিদুল ইসলাম টুটুল, ঠাকুর মোঃ শাহ্ আলম, জোবায়ের আহমেদ খান (জবা), মোঃ সিরাজুল হক, কাজী মাসুদুল ইসলাম, মোঃ মোশাররফ হোসেন, শেখ আল্লামা ইকবাল তুহিন, মোঃ আবুল হাসান, দীপক কুমার দাস, মোঃ ইসলাম খান, উজ্জল কুমার গাঙ্গুলী, শেখ মোঃ গাউসুল আজম, খান সাইফুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম মাসুম, মোঃ মাহবুব আলম ও চৌধুরী মিনহাজ উজ জামান গভীর শোক প্রকাশ করে তার বিদেহী রুহের মাগফেরাত কামনা এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।
(ঊষারা আলো-এমএনএস)
