UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি আটক

ঊষার আলো
মে ৮, ২০২১ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা থানা পুলিশ ৩ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে আটক করেছে। আসামি শেখ নূর মোহাম্মদ উপজেলার কপিলমুনি ইউনিয়নের কাজিমুছা গ্রামের শেখ মোনতাজ আলীর ছেলে। ওসি (তদন্ত) মোল্লা খালিদ হোসেন জানান, আসামী নূর মোহাম্মদ পাইকগাছা আদালতের সিআর ৫৭১/১২ নং মামলার আসামি। মুসলিম পারিবারিক আইনে দায়েরকৃত মামলায় নূর মোহাম্মদের ৩ বছরের সাজা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আটক নূর মোহাম্মদকে আদালতে পাঠানো হয়েছে বলে ওসি এজাজ শফী জানিয়েছেন।

(ঊষার আলো-এমএনএস)