UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে পাইকগাছায় প্রস্তুতি সভা

ঊষার আলো
মে ৯, ২০২১ ৯:০৭ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে পাইকগাছা উপজেলা প্রশাসনের এক প্রস্তুতি সভা রবিবার (৯ মে) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, ওসি এজাজ শফী, ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা বেনজির আহমেদ, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ। এছাড়া সভায় ভার্চুয়ালী অংশগ্রহণ করেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় সকাল ৮টায় ঈদের জামাত এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে শুধুমাত্র মসজিদে মসজিদে ঈদের নামাজ আদায় করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া সংশ্লিষ্ট ট্যাগ অফিসারদের স্ব-স্ব ইউনিয়নে ঈদের নামাজ আদায় করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। সভায় ঈদের সময় সরকারি সকল কর্মকর্তাকে কর্মস্থলে থাকার জন্য বলা হয়।

(ঊষার আলো-এমএনএস)