ঊষার আলো প্রতিবেদক : নগরীর দৌলতপুর দেয়ানা উত্তর পাড়ার হোসেন শাহ্ রোডের নিজেস্ব বাসভবণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে রবিবার (৯ এপ্রিল) নগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গোলাম রব্বানী টিপুর উদ্যোগে দোয়া ও ইফতারের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আ’লীগের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, সাংবাদিক মোজাম্মেল হক হাওলাদার, দৌলতপুর মুহসীন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক গোলাম আকবর, শেখ ওবায়দুল্লাহ রনো, আসলাস মোড়ল, মোস্তাক আহম্মেদ, আ’লীগ নেতা আকরাম হোসেন, যুবলীগ নেতা বাচ্চু মোড়ল, দৌলতপুর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান কামাল, সদস্য সচিব নজরুল ইসলাম নবী, ৪নং ওয়ার্ড সভাপতি রানা গাজী, রাকিব হাসান তুষার, জামাল হোসেন বাবর, ফয়সাল, লোকমান হোসেন, লিটু, সাহাবুদ্দিন হিরোন, ফয়ছাল, নুরইসলাম, অনিক, সাজিম, মেহরাব, মুন্সি শামিম, নাইম দেওয়ান, আলামিন, মিল্লাত গাজী, রকিব, রাজু, সানি, খোকন, জাহিদ হোসেন, বিপ্লব, সুজন, সাগর,ওসমান, ইলিয়াস আরো অনেকে। অনুষ্ঠানে করোনা মহামারী হতে মুক্তি, দেশ ও জাতির মঙ্গল কামনা সহ জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
(ঊষার আলো-এমএনএস)
