ঊষার আলো প্রতিবেদক : নগরীর দৌলতপুর দেয়ানা উত্তরপাড়াস্থ সরদার লেনের বাসিন্দা মৃত আ: খালেকের মেঝ ছেলে শেখ নজরুল ইসলাম শাহাজাহান শনিবার (৮ এপ্রিল) রাত ১১টার দিকে নিজস্ব বাসভবনে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে পরিবারের সদস্যরা তাৎক্ষণিক তাকে খুমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। (ইন্নালিল্লাহি…রাজিউন)।
পারিবারিক সূত্র জানায়, রবিবার (৯ এপ্রিল) সকাল ১০টায় দৌলতপুর কেন্দ্রীয় আঞ্জুমান ঈদগায়ে নামাজে জানাযা শেষে গোয়ালখালী কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। জানাযা নামাজে অংশ গ্রহণ করেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ, এলাকাবাসীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। তিনি বিদ্যুৎ বিভাগের অধীনে লাইনম্যান পদে সম্প্রতি তার কর্মজীবন শেষ করেন।
(ঊষার আলো-এমএনএস)
