UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় যথাযোগ্য মর্যাদায় লায়লাতুল কদর পালিত : মসজিদে-মসজিদে বিশেষ দোয়া

ঊষার আলো
মে ৯, ২০২১ ১১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : আজ ২৭ রমজান (৯ মে)। পবিত্র লায়লাতুল কদরের রাত। যে রাতকে কোরআন ও হাদিসের বিভিন্ন বর্ণনায় হাজারের বছরের চেয়ে শ্রেষ্ঠ আর মহিমান্বিত রাত হিসেবে বলা হয়ে থাকে। রমজানের শেষ দশকের এই পবিত্র রাতটিকে যথাযোগ্য আর ধর্মীয় গাম্ভির্য্যের সাথে পালন করছে মহানগরসহ দৌলতপুরের র্ধমপ্রাণ মুসলমানগণ। এশা আর তারাবির নামাজ শেষে এলাকার প্রতিটি মসজিদে এই মহামান্বিত রাতের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা পেশ করেন মসজিদের ইমামগণ। আলোচনা শেষে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে পাপ থেকে মুক্তি, পরকালের শান্তি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় মুসল্লিরা আল্লাহর কাছে মাগফেরাত কামনায় কান্নায় ভেঙে পড়েন। আল্লাহ তায়ালার সান্নিধ্য আর ক্ষমা লাভের আশায় রমাজানের এই নাজাতের শেষ সময়ে এই পবিত্র রাতে দুই নয়নে অশ্রু ঝরিয়ে ক্ষমা ও রহমত অর্জনের প্রার্থনা করেন। কবরবাসীদের শান্তি কামনা, নিজের গুনাহ মাফ, দেশে চলমান করোনা সংক্রমন থেকে মুক্তিসহ দেশ ও জাতির মঙ্গল কামনাসহ রমজানের সংযম সাধনায় যেন কর্মময় জীবন ও সমাজে শান্তি ও স্বস্তি ফিরে আসে, শ্রষ্টার নিকট সেই আকুল মিনতি জানায় দৌলতপুরের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানগণ। এছাড়া রাতে এলাকার ধর্মপ্রাণ মুসাল্লীরা সারারাত জেগে কোরআন তেলওয়াত, তজবীহ-তাহলীল, জিকির ও নফল ইবাদতে ব্রত থাকছে।

(ঊষার আলো-এমএনএস)