ঊষার আলো প্রতিবেদক : বর্তমান দেশে কোভিড-১৯ করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ চলছে। ব্যাপকভাবে সংক্রমণ বিস্তারিত হচ্ছে। ভয়াবহ এই প্রতিকূলতার মধ্যেই উদযাপিত হতে যাচ্ছে মুসলমানদের ধর্মীয় বড় উৎসব ঈদুল ফিতর। এমতাবস্থায় মুসলিম ধর্মাবলম্বীদের সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে অত্যন্ত সতর্কতার সাথে পবিত্র ঈদুল ফিতর উৎসব উদযাপনের আহবান জানিয়ে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ ভাসানী, খুলনা মহানগর নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেনÑন্যাপ ভাসানী কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও খুলনা মহানগর সভাপতি শেখ ইকবাল আহমেদ, খুলনা মহানগর কমিটির পক্ষে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শেখ ওবায়দুল হোসেন, মহানগর ন্যাপ ভাসানীর উপদেষ্টা শেখ ফজলুর রহমান, ভাইস প্রেসিডেন্ট আশিক-উস সালেহিন, সাধারণ সম্পাদক মোঃ মাসুম মৃধা, ন্যাপ নেতা শেখ রিজওয়ান রিজু প্রমুখ।
(ঊষার আলো-আরএম)
