ঊষার আলো রিপোর্ট : মাহে রমযানে নাযাতের শেষ দশকে বিশেষ আমল হলো, ছদকায়ে ফিতর, যাকাত, দান, ছদকা প্রদান করা। রোযাদারদের শারীরিক পবিত্রতা ও রোযার ভুল-ত্রুটি মোচনের জন্য ছদকায়ে ফিতর প্রদান করা হয়ে থাকে। সম্মিলিত ওলামায়ে কেরাম, খুলনা’র অভিমত বর্তমান বাজার দর অনুযায়ী ছদকায়ে ফিতর হচ্ছে (ক) আটা হিসেবে সর্বনিম্ন ৬৫ টাকা (খ) যবের পরিবর্তে আমাদের প্রধান খাদ্য চাল মাধ্যম হিসেবে সর্বনিম্ন ১০০ টাকা (গ) খেজুর মাধ্যম হিসে ৩৫ টাকা (ঘ) কিসমিস হিসেবে সর্বনিম্ন ৫২৫ টাকা জন প্রতি আদায় ওয়াজিব। পবিত্র ঈদুল ফিতরের নামায আদায়ের পূর্বে পরিবারের প্রধান ব্যক্তি সকলের পক্ষ থেকে আদায় করে দিবেন। রমযান মাসের ফজিলত অনুযায়ী যাকাত আদায় করলে ৭০ গুণ সাওয়াব বেশি পাওয়া যায়। বর্তমান করোনা পরিস্থিতিতে দ্বীন ইসলাম তথা ধর্মীয় প্রতিষ্ঠান বাঁচিয়ে রাখার স্বার্থে আপনাদের যাকাত, ফেতরা, ছদকা, দান মুক্তহস্তে এতিমখানা, মাদ্রাসার লিল্লাহ বোর্ডিং এবং সমাজের অসহায় দরিদ্রদের দান করা বাঞ্ছনীয়। বর্তমানে বৈশ্বিক করোনা পরিস্থিতিতে সম্মিলিত ওলামায়ে কেরাম, খুলনার সদস্যগণ শবে কদরের রাতে নিজ-নিজ মসজিদে মহান আল্লাহর দরবারে দেশ ও জাতির উন্নয়নসহ জনগণের সুস্থতা ও নিরাপত্তা কামনা এবং রহমতের বৃষ্টির জন্য বিশেষভাবে দোয়া করেন। পবিত্র ঈদুল ফিতরের রাত মর্যাদাপূর্ণ ও দোয়া কবুলের রাত বিধায় সকল মুসলমান ভাই-বোনদেরকে উক্ত রাতে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করার অনুরোধ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন সম্মিলিত ওলামায়ে কেরাম এর নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন, সংগঠনের সভাপতি মাওঃ ইব্রাহিম ফয়জুল্লাহ্, উপদেষ্টা উপাধ্যক্ষ মুফতী আঃ রাজ্জাক মিঞা, মুহাদ্দিস মাওঃ মনোয়ার হুসাইন মাদানী, সহ-সভাপতি অধ্যক্ষ মাওঃ শফী উদ্দিন নেছারী, সদস্য সচিব উপাধ্যক্ষ মাওঃ ডি এম নূর ইসলাম, দপ্তর সম্পাদক এস এম মুহিবুল্লাহ্, প্রচার সম্পাদক হাফেজ মাওঃ শাহাদাৎ হোসেন, মাওঃ মাহাদী হাসান কাওছারী, সদস্য মুফতী সিরাজুল ইসলাম বাজাজী, মাওঃ বায়জিদ হুসাইন, মাওঃ আব্দুল কাউয়ুম, মাওঃ গোলজার হুসাইন, মাওঃ মোঃ ওলিউর রহমান, মাওঃ আখতারুজ্জামান, মাওঃ মোঃ আবু হানিফ, মাওঃ আজিজুর রহমান সিদ্দিকী, মাওঃ মোঃ মোক্তার হুসাইন, হাফেজ মাওঃ সেলিম রেজা, পুলিশ অফিসার (অবঃ) ক্বারী মুহিবুল্লাহ্, হাফেজ মাওঃ মোস্তফা, মাওঃ মিজানুর রহমান, মাওঃ আঃ লতিফ, মাওঃ খলিলুর রহমান, মাওঃ শাফায়েতুল ইসলাম, হাজী শহিদুল ইসলাম, মাওঃ মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ।
(ঊষার আলো-এমএনএস)
