UsharAlo logo
, |

উৎপাদনশীলতা বৃদ্ধিতে প্রযুক্তি ও দক্ষতার ওপর গুরুত্বারোপ

Mohon Chowdhury
অক্টোবর ২, ২০২৬ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’ প্রতিপাদ্যে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে খুলনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় বক্তারা বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে উৎপাদনশীলতা বৃদ্ধি অপরিহার্য। প্রযুক্তি, উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ের মাধ্যমে সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা গেলে উৎপাদনশীলতা বাড়বে এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা অর্জন করা সম্ভব হবে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ইরুফা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা. রনী খাতুন এবং খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) মো. মেহেদী হাসান বক্তব্য দেন। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

ঊআ- মোচৌ