UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

হাসপাতালে ভর্তি দিলীপ কুমার

ঊষার আলো
জুন ৬, ২০২১ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : কিংবদন্তী বলিউড অভিনেতা দিলীপ কুমার অসুস্থ। শ্বাসকষ্ট জনিত কারণে আজ রবিবার (৬ জুন) মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে। আপাতত চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন তিনি।

দিলীপ কুমারের স্ত্রী ও অভিনেত্রী সায়রা বানু জানিয়েছেন, বেশ কয়েক দিন ধরেই শ্বাসকষ্ট হচ্ছে দিলীপের। রবিবার সকালে তাই করোনা রোগীর জন্য নির্দিষ্ট নয় এমন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে। শ্বাসকষ্টের কারণ জানতে রক্ত পরীক্ষার পাশাপাশি অন্যান্য পরীক্ষা নিরীক্ষাও করা হবে।

সায়রা আরও জানান, তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা এখন কম। এর আগেও একাধিক বার দিলীপকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল এবং তাঁর ফুসফুসে সংক্রমণও হয়েছিল।

করোনার হাত থেকে বাঁচার জন্য নিজে স্বেচ্ছায় নিভৃতবাসে যান দিলীপ। সেখান থেকেই তিনি টুইট করে বলেন, ‘আমার স্ত্রী সায়রা কোনও প্রকার ঝুঁকি নিতে চায় না। তাই নিভৃতবাসে রয়েছি আমি, আপনারাও যদি খুব প্রয়োজন না হয় তবে বাড়ি থেকে বেরোবেন না’।

(ঊষার আলো-এফএসপি)