UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে জেলা যুবলীগের পূষ্পমাল্য অর্পণ

koushikkln
মার্চ ২২, ২০২২ ১১:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে মঙ্গলবার (২২ মার্চ) বাংলাদেশ আওয়ামী যুবলীগের টুঙ্গিপাড়ায় আহবানকৃত যুবসমাবেশে যোগদানের পুর্বে খুলনা জেলা আওয়ামী যুবলীগ বঙ্গবন্ধু সমাধিতে পূষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধ্যা নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগ সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল, খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ জামিল খান, জেলা যুবলীগের সহ-সভাপতি জিয়া হাসান তুহিন, যুগ্ম-সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন, অজিত বিশ্বাস, এবিএম কামরুজ্জামান, জলিল তালুকদার, ব্রজেন দাস, হারুন মোল্যা, মনিরুল ইসলাম, এস কে আলী ইয়াছিন, এফ এম মফিজুর রহমান, গৌরপদ বাছাড়, অনুপম বিশ্বাস, গোবিন্দ ঘোষ, মিহির মন্ডল, মিজানুর রহমান হিরাঙ্গী, ইয়ারজুল ইসলাম, শহিদুল্লাহ প্রিন্স, ইকবাল হোসেন, হারুনর রশিদ, মাহাফুজুর রহমান সোহাগ সহ অন্যান্য নেতৃবৃন্দ।