UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি সন্ত্রাসীদের সংগঠন : এমপি জুয়েল

koushikkln
এপ্রিল ২০, ২০২২ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আওয়ামী লীগে সন্ত্রাসীদের স্থান নাই, বিএনপি সন্ত্রাসীদের সংগঠন। যা আজ ঢাকা থেকে খুলনা সর্বত্র প্রমানিত। বঙ্গবন্ধুর বাংলায় সন্ত্রাসীদের কোন ঠাই হবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ব। এর জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে।

বুধবার (২০ এপ্রিল) সকালে নগরীর মডেল স্কুল প্রাঙ্গনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখা আয়োজিত ঈদ উপহার বিতরণকালে  প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জাতির পিতার ভ্রাতুষপুত্র, খুলনা ০২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল।
এ সময় খুলনা মহানগর যুবলীগ এর আহবায়ক সফিকুর রহমান পলাশ এর সভাপতিত্বে ও  যুগ্ম আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজন এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।
আরো উপস্থিত ছিলেন,নগর যুবলীগ নেতা আব্দুল কাদের শেখ, মোঃ আবুল হোসেন, কাজী কামাল হোসেন, শওকত হোসেন, কবির পাঠান, অভিজিৎ চক্রবর্তী দেবু, মোস্তফা শিকদার, কে এম শাহিন হাসান, সদর থানা যুবলীগ নেতা রাশেদুজ্জামান রিপন, ওয়ার্ড যুবলীগ নেতা ইলিয়াস হোসেন লাবু, রবিউল ইসলাম লিটন, ইমরুল ইসলাম রিপন, জামাল শেখ, মাসুৃম উর রশিদ, জামিল আহমেদ সোহাগ, জিহাদুর রহমান জিহাদ, শওলত আলী রাসেল, নগর ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান বাবু৷ জহির আব্বাস, রাহুল মাহমুদ।
পাঁচ শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন মাননীয় সংসদ সদস্য। ঈদ উপহারের ভিতর আছে ০৫ কেজি চাউল, ০১ কেজি পোলাওর চাউল, হাফ কেজি সয়াবিন তেল, হাফ কেজি লবন, হাফ কেজি চিনি, এক কেজি সেমাই, এক কেজি পিয়াজ, একটি স্যাভলন সাবান ও একটি হুইল সাবান। ঈদ উপহার বিতরণ এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, শহীদ শেখ আবু নাসের ও বেগম রাজিয়া নাসের সহ ১৫ আগষ্ট নিহত সকলের আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনায় দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দেশ ও দেশবাসীর  মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।