UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

নিরাপদ কৃষি আন্দোলন’র পুর্ণাঙ্গ কমিটি গঠন

koushikkln
এপ্রিল ২০, ২০২২ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

বাহলুল সভাপতি, লেনিন সাধারণ সম্পাদক নির্বাচিত

ঊষার আলো ডেস্ক : নিরাপদ কৃষির আকাঙ্খায় স্বেচ্ছাসেবী সংগঠন খুলনায় নিরাপদ কৃষি আন্দোলন মে র পুর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। বুধবার ২০ এপ্রিল ২০২২ খুলনা উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরির সভা কক্ষে সংগঠনের ২য় সাধারণ সভার মাধ্যমে । এসকেএমডি বাহ্লুল আলমকে সভাপতি, মোফারসের আলম লেনিনকে সাধারণ সম্পাদক ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।

এখানে উল্লেখ্য বেসরকারি উন্নয়ন সংস্থা লোকজ-এর সহযোগিতায় গত ২১ ডিসেম্বও থেকে সংগঠনটি কৃষকের চাষাবাদের স্বাধীনতা, বীজ সংরক্ষণের মাধ্যমে কৃষকের বীজের নিরাপত্তা, রাসায়নিক সার এবং বিষমুক্ত সবজি, ফল ও ফসল উৎপাদনে কৃষককে উৎসাহিত করা একই সাথে কৃষক যাতে নিরাপদ সবজি ও ফলের লাভজনক দাম পায়, তার জন্য প্রচারাভিযান পরিচালনা ও নানামুখী উদ্যোগ গ্রহণ করতে কাজ করছে। সংগঠকরা জানান, গড়ে ওঠা সংগঠনটি সচেতন তরুণদের একটি প্লাটফরম। সংগঠনটি রাজনীতি সচেতন ও দল নিরপেক্ষ থেকে নিরাপদ কৃষির গুরুত্ব নিয়ে কাজ করবে। কৃষিতে বহুজার্তিক কোম্পানির আগ্রাসন রুখতে কৃষকের পাশে থাকবে নিরাপদ কৃষি আন্দোলন ম ।

এসকেএমডি বাহ্লুল আলমের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লোকজ এর নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকার, নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোফারসের আলম লেনিন, শরিফুল ইসলাম সেলিম, দিপংকর রায়, রেখা মারিয়া বৈরাগী, ডা: এসএম হক, পলাশ দাশ, মেহেদী হাসান জীম, বেনজির আহম্মেদ মুকুল, জাহিদুর রহমান, ঘোষণাপত্র এবং গঠনতন্ত্রের খসড়া চুডান্ত করা হয়।