UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

নিখোঁজের পাঁচদিনেও সন্ধান মেলেনি গিলাতলা কলোনীর বাকপ্রতিবন্ধী মিলনের

koushikkln
এপ্রিল ২০, ২০২২ ১০:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা : নিখোঁজ হওয়ার ৫ দিন পরেও সন্ধান মেলেনি খুলনার খানজাহান আলী থানার গিলাতলা ২ নম্বর কলোনির রিকশাচালক ইলিয়াসের প্রতিবন্ধী পুত্র মিলনের (১৬) । এ ঘটনায় উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে তার পিতা-মাতা ও স্বজনরা। বাড়ি থেকে নিখোঁজ হয়ে যাওয়ার ৫ দিন অতিবাহিত হলেও তার কোন হদিস পাওয়া যাচ্ছেনা।

খানজাহান আলী থানায় নিখোঁজ ডায়েরী করেছেন ছেলের মা মরিয়ম। ছেলের জন্য পাগল প্রায় মা মরিয়ম। অনেকটা মানসিক ভারসাম্যহীন হয়ে গেছেন। যে কোন মূল্যে ছেলেকে ফিরে পেতে প্রশাসনসহ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছেন মা মরিয়ম।

ছেলেটির বাবা ইলিয়াস বলেন, গত ১৭ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আমার ছেলে বাসা থেকে বের হয়ে আজও ফিরে আসেনি। আমরা বিভিন্ন স্থানে খোঁজ-খবর নিয়েছি। কিন্তু তার সন্ধান পাইনি। তিনি বলেন, ছেলেটি প্রতিবন্ধী কথা বলতে পারেনা।