ঊষার আলো ডেস্ক : দাকোপ উপজেলার বানিশান্তা ইউনিয়নের ৩০০ একর কৃষকের ফসলী জমি রক্ষার দাবীতে নদীর খননকৃত বালি ফেলার বিরুদ্ধে বাংলাদেশ ছাত্র মৈত্রীর দাকোপ উপজেলা কমিটির উদ্যোগে বিভিন্ন স্কুল-কলেজে সচেতনতার লক্ষ্যে মতবিনিময়ের অংশ হিসেবে বুধবার (২০ এপ্রিল) বেলা ১টায় বানিশান্তা টি এ ফারুক মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র-শিক্ষক ও কৃষি জমি রক্ষা আন্দোলন কমিটির নেতাদের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কান্তি ম-লের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা সম্পাদকম-লীর সদস্য ও দাকোপ উপজেলা সভাপতি কমরেড গৌরাঙ্গ প্রসাদ রায়।
ছাত্র মৈত্রীর দাকোপ শাখার যুগ্ম আহ্বায়ক অরণ্য ম-লের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন কৃষি জমি রক্ষা আন্দোলন কমিটির নেতা হিরণ¥য় রায়, সত্যজিৎ গাইন, ই¯্রাফিল বয়াতি। বক্তৃতা করেন শিক্ষিকা প্রীতিলতা রায়, শিক্ষক শুভাশিষ বৈদ্য, ছাত্র মৈত্রী জেলা নেতা উপা রায় প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে কৃষি জমি রক্ষা আন্দোলন কমিটির ঘোষিত কর্মসূচি এগিয়ে নিতে ৯ সদস্য বিশিষ্ট সংগ্রাম কমিটি গঠিত হয়।
