UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

মোকাম খুলনা জোনের ইফতার মাহফিল 

koushikkln
এপ্রিল ২১, ২০২২ ১০:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নগরীর অর্কিড ফুডকোর্টে বিশাল আয়োজনে অনুষ্ঠিত হয় মোকাম খুলনা জোনের বার্ষিক ইফতার মাহফিল। বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলার এনএসআই এর অতিরিক্ত পরিচালক সাইফ সুমন।  অনুষ্ঠানে জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধী সমাজসহ উপস্থিত ছিলেন খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহজালাল হোসেন সুজন, মোকাম লিমিটেড খুলনা এর টেরিটোরি সেলস ম্যানেজার নাজমুস সাকিব, টেরিটোরি ফুলফিলমেন্ট ম্যানেজার ফিরোজুল ইসলাম, রিজিওনাল এইচ আর পার্টনার মোঃ রুম্মান হোসেন ও মোকাম খুলনা জোনের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।