UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

সাবেক এমপি নুরুল হকের স্ত্রীর ইন্তেকাল : এমপি বাবু’র শোক

koushikkln
এপ্রিল ২১, ২০২২ ১০:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম এ্যাড. শেখ মোঃ নুরুল হকের স্ত্রী মনোয়ারা হক ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাত ৮টায় ইন্তেকাল করেছেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বেশ কিছুদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা-৬ আসনের বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।