UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনা পোল্ট্রি ফিস ফিড শিল্প মালিক সমিতির দোয়া ও ইফতার

koushikkln
এপ্রিল ২১, ২০২২ ১০:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন-এর খুলনা বিভাগীয় শাখা ও খুলনা পোল্ট্রি ফিস ফিড শিল্প মালিক সমিতির উদ্যোগে আলোচনা ও ২৫তম দোয়া মাহফিল এবং ইফতার অনুষ্ঠান ১৯ রমযান ২১ এপ্রিল বৃহস্পতিবার নগরীর অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও দোয়া পরিচালনা করেন সংগঠনের সভাপতি মাওলানা ইব্রাহিম ফয়জুল্লাহ এবং পরিচালনা করেন কেন্দ্রীয় প্রচার-প্রকাশনা সম্পাদক ও খুলনার মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর পিতা তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন জেলা ভ্যাটেরিনারী অফিসার ডাঃ এস এম আইয়ুব আলী ও যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর সাইদুল হাসান। সভায় নিরাপদ পুষ্টিকর আমিষ মুরগির ডিম, মাংস, বাচ্চা, দুধ, মাছ উৎপাদনকারী প্রান্তিক খামারী-ব্যবসায়ী-আমিষযোদ্ধাদের প্রাণের সংগঠনের অনুষ্ঠানে বক্তারা উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, খাদ্য-বাচ্চা-ওষুধের মূল্য কমানোসহ কৃষিজ ভিলেজ লাইভ স্টক মার্কেট স্থাপনের দাবি করেন।

এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অনুষ্ঠান বাস্তবায়ন উপকমিটির আহ্বায়ক মোঃ মামুনুর রহমান, মৌলভীপাড়াস্থ বায়তুল হামদ জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি এশারুল হক, পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মোঃ ওবায়দুল্লাহ, স্বেচ্ছাসেবক লীগ মহানগর সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল, বিশিষ্ট ব্যবসায়ী জাহিদ হাবিব, নাগরিক নেতা সেলিম বুলবুল, বৃহত্তর আমরা খুলনাবাসীর মাহবুবুর রহমান খোকন, বিশিষ্ট সাংবাদিক মোতাহার রহমান বাবু, গ্রাম ডাক্তার সমিতির ডাঃ নাসির উদ্দিন, পোল্ট্রি সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জি এম নাসির উল্লাহ, সাবেক সভাপতি কাজী মোঃ নুরুল ইসলাম, মোঃ সালাহ উদ্দিন, সহ-সভাপতি সৈয়দ মোঃ বেলাল হোসেন, গোলাম সরোয়ার পিণ্টু, আলমগীর খান, শেখ রেজানুল ইসলাম, মোঃ তরিকুল ইসলাম, যুগ্ম মহাসচিব এস এম হাফিজুর রহমান লিপু, সাংগঠনিক সম্পাদক তালুকদার মোঃ হেলালুজ্জামান, প্রচার সম্পাদক শেখ আব্দুল হালিম, সঞ্চয় ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক, নির্বাহী সদস্য শাহ জাফর মাহমুদ মেহেতা, গোলাম সবুর মিয়া, মাহবুবুর রহমান মিঠু, জাকির হোসেন বাবুল প্রমুখ।