ঊষার আলো ডেস্ক : পাইকগাছার কপিলমুনি ইউনিয়নের তালতলায় প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ৯ কিলোমিটার খাল পুনঃ খনন কার্যক্রমের উদ্বোধন ও উপকারভোগীদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে এ খাল পুনঃ খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। বর্তমান সরকারের দেশব্যাপী ধারাবাহিক উন্নয়নের অংশ হিসেবে তার নির্বাচনী এলাকায় অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। তিনি বলেন, প্রকল্পটি এ এলাকার মানুষের দীর্ঘ দিনের দাবি ছিল, এটি বাস্তবায়ন হলে বিস্তীর্ণ অঞ্চলের পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি ও কৃষি ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখবে। এসময় তিনি খননকাজে সকলকে সর্বাতœক সহযোগিতা কামনা করেন।
জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক সরোজ কুমার মিস্ত্রী, পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, কপিলমুনি কলেজ অধ্যক্ষ মোঃ হাবিবুল্লাহ বাহার, কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক কবির আহম্মেদ, কে.আর.আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুর রহমান, কপিলমুনি ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়াদ্দার, লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, জেলা যুবলগি নেতা শামীম সরকার, কপিলমুনি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা জি.এম আঃ রাজ্জাক রাজু, আ’লীগ নেতা যুগোল কিশোর দে, শেখ ইকবাল হোসেন খোকন, এম এম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, ইউপি সদস্য ইউনুস আলী সরদার, সাবেক ছাত্রনেতা তানজিম মুস্তাফিজ বাচ্চু, ছাত্রলীগ নেতা আজমল হোসেন বাবু, ইমরান হোসেন রায়হান পারভেজ রনি,সাব্বির, ইমরান, শাহেন শাহ বাদশা, বাবলু গাজী, রাকিব, তানভীর, আকাশ প্রমুখ।
